• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

কয়রার মহারাজপুরে সনাতন সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

খুলনা, ২৩ জানুয়ারি ২০২৬:

খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় কয়রার মহারাজপুর খড়িয়া বাজারে সনাতন সম্প্রদায়ের হরিপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। বিএনপি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে।

তিনি আরও বলেন, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ক্যাপশন: কয়রার মহারাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা