• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
শিশুর প্রতি অনলাইনে যৌন নির্যাতন ও শোষণের প্রতিকার ও সুরক্ষায় বাগেরহাট
জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) সকালে ইইউ-স্পিক অপ প্রকল্প এর সহায়তায় ইনসিডিন
বাংলাদেশের উদ্যোগে শহরের ধানসিঁডীঁ হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময়
আয়োজন করা হয়। মতবিনিময় শিশুদের বিদ্যমান সেবা, ঝুঁকি, সম্ভাব্য করণীয়
এবং অনলাইন নিরাপত্তা জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মঈনুল
ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর
রহমান, শহর সমাজেসেবা কর্মকর্তা নাজমুল সাকিব, নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ ওয়াদুদ মুক্ত, এ্যাডঃ
মেহেরুন নেছা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের
প্রোগ্রাম পরিচালক মোঃ রফিকুল আলম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টেলিবিশন জারনালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ
কামরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদকএম
হেদায়েত হোসাইন লিটনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক,
সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশু সুরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা ।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা