• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা

খুলনা ভিশন ডেক্স / ১০৭ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হচ্ছেন, আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। অপহৃতদের বাড়ি সাতক্ষীরার আশাশুনির খাজুরা এলাকায়।
সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আ.সবুর অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকায় নদীতে মাছ ধরা অবস্থায় তারা জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মুক্তিপণের দাবিতে বনদস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে দুই জন জেলেকে নিয়ে যায়।জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শেলারচরের এক মৎস্য ব্যবসায়ী জানান, গোটা সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডবে এখন জেলে-মৎস্যজীবীরা দিশেহারা হয়ে পড়েছে। বনদস্যুদের নির্ধারিত চাঁদার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে জেলেদের মাছ ধরতে হচ্ছে। আর চাঁদার টাকা আগে না দিলে জেলেদের অপহরণ করছে বনদস্যুরা।এমনকি গত মাসে তার ৪ জন জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী।পরে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের মুক্ত করে আনা হয়।তিনি সুন্দরবনে বনদস্যু দমনে র‌্যাব, কোস্টগার্ড ও নৌপুলিশের অভিযান জোরদারের দাবি জানান##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা