• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

খুলনা ভিশন ডেক্স / ১০১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মনোনয়নপত্র
প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
রবিবার(১১ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ
সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনে
সর্বস্থরের জনগনকে জানাতে চাই আমি আগামী সংসদ নির্বাচনে আমার মনোনয়ন
পত্রটি প্রত্যাহার করার সিন্ধান্ত নিয়েছি। আপনারা জানেন আমি বিগত
ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সতন্ত্র
প্রার্থী হিসাবে অংশগ্রহন করেছিলাম। দলীয় গুন্ডা বাহিনী বেষ্টিত সেই
নির্বাচনে চরম দুর্নিতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তথকালীন সরকার আমার
বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লব পরবর্তী সময় আমি উক্ত সিটি কর্পোরেশন
নির্বাচনের ব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট করি যার প্রেক্ষিতে আদালতের
রায় আমার পক্ষে আসে এবং আদালত স্বল্প সময়ের মধ্যে আমার শপথ এর ব্যবস্থা
করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেন। দেশের সার্বিক পরিস্থিতি এবং
জাতীয় নির্বাচন জটিলতায় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটি করতেব্যর্থ হয়। এই
নির্বাচনের আপিল সংশ্লিষ্ট সময়ে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে তারা
আমাকে আশ্বস্থ করেছেন জাতীয় নির্বাচন পরবর্তী দ্রæততম সময়ের মধ্যে আমার
দায়িত্বভার বুঝিয়ে দেবার ব্যাপারে সচেষ্ট থাকবেন। নির্বাচন কমিশনের এহেন
আস্থার প্রেক্ষিতে আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত
নিয়েছি। আমার এই চলার পথে আমি জনগনের যে ভালোবাসা, আস্থা, সম্মান পেয়েছি
তার জন্য আমি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ১ আসনে সর্বস্থর মানুষের
প্রতি চির কৃতজ্ঞ।
লিখিত বক্তভ্যে তিনি আরো বলেন, বাগেরহাট ১ আসনের সর্বস্থরের জনগন মেহেনতি
মানুষ আমি সংসদ সদস্য নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। আপনাদের কাছ থেকে
আমাকে দূরে ঠেলে নিবেন না। আমি নির্বাচিত হই অথবা না হই জীবনে যে
অবস্থানেই থাকি আপনাদের জন্য সব সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকার
চেষ্ঠা করব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা