• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ঘুষের ১লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুদকের জালে

খুলনা ভিশন ডেক্স / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে

ঘুষ নেওয়ার সময় ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
দুদক যশোর কার্যালয় সূত্র জানায়, বিকেলে উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় আশরাফুল আলমের কক্ষ থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদক ও অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তিনি মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকা ছাড়ের জন্য নুরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগে বলা হয়,গত তিন মাস ধরে নানাভাবে তাঁকে ঘুরানো হচ্ছিল। একপর্যায়ে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পরও পেনশনের ফাইল ছাড় করা হয়নি। পরে আরও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের টাকা ছাড় হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এ ছাড়া খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে মৃত শিক্ষিকার বেসিক বেতনও কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নুরুন্নবী।

নুরুন্নবী জানান,বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর কথা বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এর আগেই বিষয়টি দুদককে জানানো হলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ঘুষ গ্রহণের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা