• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

খুলনায় এক যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার / ২২৫ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

খুলনার রূপসা উপজেলার রাজাপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাজাপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
আহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা