• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বেসরকারি সংস্থা ধ্রুব, খুলনা এর উদ্যোগে, ধ্রুব এলায়েন্সের সদস্য সংগঠনসমূহের ( ধ্রুব , সি এম কে এস, সি ডব্লিউ এফ, দৈনিক প্রবাহ এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সহযোগিতায় প্রকল্প সমাপনী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ডেক্স নিউজ / ২০১ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বেসরকারি সংস্থা ধ্রুব, খুলনা এর উদ্যোগে, ধ্রুব এলায়েন্সের সদস্য সংগঠনসমূহের ( ধ্রুব , সি এম কে এস, সি ডব্লিউ এফ, দৈনিক প্রবাহ এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সহযোগিতায় প্রকল্প সমাপনী ওয়ার্কশপ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

খুলনায় স্থানীয় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে খুলনায় দলিত এবং তথাকথিত পিছিয়ে পড়া সমাজের নারী ও কিশোরীদের তথ্যপ্রাপ্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এ সভা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলায়েন্স টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্ট প্রকল্পের বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আলোচনা করেন। এ সময় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট নানা সমস্যা তুলে ধরে তার সমাধান নিয়ে মতবিনিময় করেন।

ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাজিব আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর জনাব মোঃ মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা জনাব তরুণ কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন, এডভোকেট শামীমা সুলতানা শিলু, এডভোকেট মোমিনুর রহমান, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে , অধ্যাপক উত্তম দাস সহ আরো অনেকে।
এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সি ডব্লিউ এফ ও সিএমকেএস-সহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংস্থা ধ্রুব, খুলনা এর উদ্যোগে, ধ্রুব এলায়েন্সের সদস্য সংগঠনসমূহের ( ধ্রুব , সি এম কে এস, সি ডব্লিউ এফ, দৈনিক প্রবাহ এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সহযোগিতায় প্রকল্প সমাপনী ওয়ার্কশপ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
খুলনায় স্থানীয় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে খুলনায় দলিত এবং তথাকথিত পিছিয়ে পড়া সমাজের নারী ও কিশোরীদের তথ্যপ্রাপ্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এ সভা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলায়েন্স টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্ট প্রকল্পের বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আলোচনা করেন। এ সময় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট নানা সমস্যা তুলে ধরে তার সমাধান নিয়ে মতবিনিময় করেন।

ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাজিব আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর জনাব মোঃ মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা জনাব তরুণ কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন, এডভোকেট শামীমা সুলতানা শিলু, এডভোকেট মোমিনুর রহমান, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে , অধ্যাপক উত্তম দাস সহ আরো অনেকে।
এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সি ডব্লিউ এফ ও সিএমকেএস-সহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা