বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়িয়েছে।
তবে এ মুহূর্তে সরকারিভাবে কিংবা নির্ভরযোগ্য জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে তাঁর মৃত্যুর কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও সংশ্লিষ্ট মহল জানিয়েছে, খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন—মৃত্যুর খবরটি ভিত্তিহীন।
দর্শকদের প্রতি অনুরোধ, গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য সূত্রের নিশ্চিত তথ্যের অপেক্ষা করুন।
খবরের আপডেট পেলে আমরা জানাবো।