• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ২১ কেজি হরিণের মাংস,মাথা,পা ও ফাঁদ সহ ২ শিকারি আটক

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ২১ কেজি হরিণের মাংসসহ ২ শিকারি আটক
সুন্দরবনের নলিয়ানে অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, হরিণের মাথা ও পা এবং বিপুল পরিমাণ শিকারের ফাঁদসহ দুইজন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা এবং প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন হরিণ শিকারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের আজিবর মোল্লার ছেলে মো. আবু মুসা এবং একই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা