• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

যশোরে কিউট হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র ও নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি  যশোর ব্যুরো

যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন এবং আব্দুস সাত্তার স্মৃতি সংসদ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন এবং রয়েল স্পোর্টিং ক্লাব রানার আপ হয়।
শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয় ঘোপ ক্রীড়া চক্র ও আব্দুস সাত্তার স্মৃতি সংসদ। এর আগে উভয় দলই শেষ পর্বে দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পাওয়ায় এই ম্যাচের ফলাফলের ওপর চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় ঘোপ ক্রীড়া চক্র ৩২-২৫ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।
বিজয়ী দলের পক্ষে ফয়সাল ১৪টি, রাসেল ৭টি, বিল্লাল ৬টি, আলিম ৩টি এবং ফারুক ও বোরহান ১টি করে গোল করেন। অপরদিকে আব্দুস সাত্তার স্মৃতি সংসদের হয়ে আজাদ ১১টি, আলী ৭টি, আসাদ ৪টি, সাব্বির ২টি ও বর্ণ ১টি গোল করেন। চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক এরিক্সন পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
নারী বিভাগে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ নিজেদের দুই ম্যাচেই জয়লাভ করে শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষ খেলায় রয়েল স্পোর্টিং ক্লাব ১০-০ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে রানার আপ হয়। এ খেলায় রয়েলের পক্ষে অর্পিতা ৪টি, নাজনীন ৩টি, সাদিয়া ২টি ও ফারজানা ১টি গোল করেন। নারী বিভাগের রানার আপ দলের গোলরক্ষক মিথিলা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন লায়ন্স প্রকৌশলী মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় কাজী জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল প্রশিক্ষক হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান পিন্টু, প্রতিযোগিতার সদস্য সচিব হিমাদ্রিয়া সাহা মনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা