• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় ১ শিকারী আটক, এক বছরের কারাদণ্ড

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৬৯ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট)প্রতিনিধিঃ

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় আড়াই মণ হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃত শিকারীকে মোবাইল কোর্টে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে চরদুয়ানী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বস্তাভর্তি ১০২ কেজি (আড়াই মণ) হরিণের মাংসসহ লিটন হাওলাদার (৪৯) নামের এক শিকারীকে আটক করা হয়।
আটক লিটন হাওলাদার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। বনরক্ষীরা জানান, সে সুন্দরবনে হরিণ শিকার করে দুটি বস্তায় মাংস ভরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, আটক শিকারীকে চরদুয়ানী বাজার এলাকায় পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ পনির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে জব্দকৃত হরিণের মাংস কেরোসিন দিয়ে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা