• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফ দুই দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক বুধবার (১০ ডিসেম্বর) ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। এবারের ওরশ উপলক্ষে মাজার শরীফে ভক্ত-দর্শনার্থীদের ঢল নেমেছিল।
মঙ্গলবার ভোর থেকেই আধ্যাত্মিক প্রশান্তির খোঁজে হাজারো নারী-পুরুষ ছুটে আসেন এই ঐতিহাসিক এই মাজারে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের উপস্থিতি পুরো এলাকা জুড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ। এই ওরশকে কেন্দ্র করে ভক্তরা দোয়া, মিলাদ, জিকির ও আধ্যাত্মিক সংগীতে মগ্ন থাকছেন দুই দিনব্যাপী।
চট্টগ্রাম থেকে আসা ভক্ত মোল্লা সৈকত ইসলাম বলেন, হযরত খানজাহান (রহ.)-এর মাজারে এলে হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করি। প্রতি বছরই ওরশে আসি। এটা আমাদের জন্য আধ্যাত্মিক প্রশাস্তির স্থান। প্রতিবছর এখানে আসি। এই পরিবেশে এসে মনটা খুব ভালো হয়ে যায়। যেন এক আলাদা অনুভূতি কাজ করে। স্থানীয় ভক্ত আজিম ফকির বলেন, মাজার শরিফের পরিবেশ সবসময়ই শান্ত থাকে, তবে ওরশের সময় তা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আলোকসজ্জা ও বিভিন্ন আয়োজন দেখতে যেমন ভালো লাগে, তেমনি মনে এক অন্যরকম শান্তি পাই।
মাজার শরীফের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, প্রায় ৬০০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও বার্ষিক ওরশ শরীফ বুধবার ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। এবারের ওরশ উপলক্ষে মাজার শরীফে ভক্ত-দর্শনার্থীদের ঢল নেমেছিল। দেশ-বিদেশ থেকে প্রায় ২৫ হাজার ভক্ত সমবেত হয়েছিল। এবারের আয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে আরও বৃহৎ ও বর্ণিল ছিল। দুইদিনের ওরশে রাতভর জিকির, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাতসহ বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচি চলেছে। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল। বুধবার ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। প্রতি বছর বাংলা সালের ২৪ ও ২৫ অগ্রহায়ণ দুই দিনব্যাপী এ ঐতিহ্যবাহী ওরস অনুষ্ঠিত হয় মাজার শরীফ চত্বরে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা