• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরে বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষক সোহাগের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে গ্রামবাসী। বুধবার ১০ ডিসেমবার দুপুরে তারা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অবশেষে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। সেখানে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বহু মানুষ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে।
গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে গিয়েছিল। অভিযোগ, এই সুযোগে সোহাগ শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনে নিয়ে যায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে।
সোমবার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সোহাগ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার ভুক্তভোগী শিশুর পরিবার এ ঘটনায় মামলা করে। বর্তমানে অভিযুক্ত সোহাগ অধরাই রয়েছেন, তবে তার আটকের দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন,মামলাটি রেকর্ড করেছি। অভিযুক্ত আসামি সোহাগকে দ্রুত আটকে অভিযান অব্যাহত রয়েছে
ফতেপুর ইউনিয়নের রায়মানিক গ্রামে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা