• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ  বিজেপিসির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫ এক্স ক্রিকেট এসোসিয়েশন এর সংবর্ধনা প্রস্তুতি সভা  বাগেরহাটে চাকরি মেলা অনুষ্ঠিত শিক্ষা ও আন্দোলনের অনন্য কণ্ঠস্বর ঝলক কান্তি চক্রবর্তীর জন্মদিন শ্রীমঙ্গলে পালিত পানি সম্মেলন: ৫০ বছরে সমুদ্রসম লবণাক্ত হতে পারে খুলনার পানি, বাড়বে সুন্দরবন ও কৃষির ঝুঁকি খুলনায় ১২ টি ককটেল উদ্ধার

যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার

খুলনা ভিশন ডেক্স বাবু / ১৫০ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণ চোরাচালানবিরোধী অভিযানে ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার,চারটি স্বর্ণালংকার এবং একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৪৯ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহলদল যশোর সদরের থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় বিশেষ কৌশলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় স্বর্ণের বার ও অলংকারসহ শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিকাশ জানায়, তিনি ঢাকার তাঁতিবাজারের চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারত পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটককৃত স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা। এছাড়াও একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি ইয়ারবাড ও নগদ ১ হাজার ৫৪৯ টাকাসহ জব্দকৃত সবকিছুর মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।
আটক ব্যক্তিকে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি ও টহল কার্যক্রম চলবে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা