আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২৫
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা:
“Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি ও প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের আয়োজনে ট্যুর বোট অপারেটর উদ্বুদ্ধকরণ সভা আয়োজিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা এবং বিশেষ অতিথি রূপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, ফিল্ড অফিসার সুনীতি রায়, ইয়ুথ ফর দ্যা সুন্দরবন মোংলার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শাহীন খলিফা, যুগ্ম সম্পাদক টুম্পা গুপ্ত সহ মোংলা ট্যুর বোট অপারেটর বৃন্দ প্রমুখ।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.