• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৬ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ

রামপাল সদর ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় নাগরিক ফোরামের দ্বিতীয় ত্রৈমাসিক সভা এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক ফোরাম সভাপতি মোতাহার হোসেন মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী ফারজানা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সচিব সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য জিয়াউর রহমান, মনোজিত কুমার মুখার্জী ও রোজিনা বেগম প্রমুখ।

বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের ১২৫ ধরনের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) নাগরিক ভাতার আবেদনের সময়সীমা ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।

সভা শেষে ফোরামের সদস্যরা উপস্থিত ১৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে শুভেচ্ছা জানান এবং ‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যে মানববন্ধনে অংশ নেন।
অংশগ্রহণকারীরা বলেন, পরিবার ও সমাজ যত বেশি সচেতন হবে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ততই নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে পারবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা