• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

দাকোপে গীতা ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৮৭ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার,খুলনা:

বটিয়াঘাটা উপজেলার চকরাখালী এলাকায় গীতা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প দাকোপের সুতরখালী এলাকায় দুপুর দুইটায় অসহায় দারিদ্র মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের আয়োজনে স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণের সুযোগ পেয়ে ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আয়োজক প্রতিষ্ঠান জানান, মানুষের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, প্রেসক্রিপশন, স্বাস্থ্যপরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

প্রসেনজিৎ দত্ত আয়োজকদের পক্ষ থেকে সকল উপস্থিত মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“আপনাদের সুচতায় আমাদের গীতা ফাউন্ডেশনের উদ্যোগকে আন্তরিক সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আসুন ও সেবা গ্রহণ করুন।”

দিনব্যাপী ক্যাম্পে নারী-পুরুষ ও শিশু মিলিয়ে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

গীতা ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা