• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

যশোরে ডিবির অভিযান পাঁচটি বিদেশি পিস্তল গুলিসহ লিটন গাজী গ্রেফতার

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৯ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর ব্যুরো

যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
যশোর নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নির্দেশে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে রোববার ৩০ নভেম্বর রাত আনুমানিক একটার দিকে এসআই কামাল হোসেন, এসআই বাবলা ও এএসআই নির্মল দাসকে সঙ্গে নিয়ে ডিবির একটি দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় তাঁর শোবার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক লিটন গাজী মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা