আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু ও পূর্ণ সুস্থতা কামনায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ও (বাগেরহাট- ৩) আসনের বিএনপির মনোনয়ন প্রতাশি জনাব মো.জুলফিকার আলী।
রোববার সকালে মোংলার এই বর্ষীয়ান রাজনীতিবিদ তাঁর নিজ বাসভবনে ধর্মীয় রীতি মেনে ছদকায়ে জারিয়া হিসাবে তিনটি (৩টি) ছাগল জবাই করেন। জবাইকৃত ছাগলের মাংস তাৎক্ষণিকভাবে মোংলার স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী এবং এতিমখানার নিবাসী শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে এই ধর্মীয় ও মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়।
এসময় জুলফিকার আলী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষভাবে মোনাজাত করেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান,
দেশের আপামর জনসাধারণের হৃদয়ের মানুষ, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা সকলের একান্ত কামনা। আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা এই ছদকার বিনিময়ে তাঁকে দ্রুত পূর্ণ শিফা দান করবেন এবং জাতির সেবায় ফিরে আসার সুযোগ দেবেন।”
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে শুধু দেশনেত্রীর সুস্থতাই নয়, বরং দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
মোংলা পৌর বিএনপির এই সভাপতির ব্যক্তিগত উদ্যোগে গৃহীত এই ছদকা বিতরণ কার্যক্রমটি স্থানীয় রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকে এই উদ্যোগকে ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।