• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

উপকূলের প্রান্তিক নারীদের জন্য লিডার্সের বিশেষ স্ত্রীরোগ ও মাতৃ-স্বাস্থ্য সেবা ক্যাম্প

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৩৮ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল্যাহ গাজী শ্যামনগর প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ উপকূলীয় অঞ্চলের নারীরা আজ নানা স্বাস্থ্যঝুঁকির মুখে। বিশেষ করে নারী ও প্রজনন স্বাস্থ্যক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব ক্রমেই বাড়ছে। অর্থনৈতিক সংকট, ভৌগলিক অবস্থান ও পর্যাপ্ত সচেতনতার অভাবে উপকূলের নারীরা প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন নিয়মিতভাবে।
এই বাস্তবতার প্রেক্ষিতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১০৯ নং খুটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করেছে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃ-স্বাস্থ্য সেবা ক্যাম্প।
বিশেষ এ ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমাতুজ জোহরা রিমু, এমবিবিএস , সিএমইউ (আলট্রা)ও লিডার্সের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিরণ্ময় সরদার। তিনি উপস্থিত নারীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রজনন ও মাতৃস্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন জনাব লিয়াকত হোসেন খোকন, সদস্য, ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ। জনাব জয়দেব কুমার জোদ্দার, প্রকল্প সমন্বয়কারী-সহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি জনাব লিয়কত হোসেন খোকন বলেন, “উপকূলের প্রান্তিক নারীরা খুবই অবহেলিত। নারী স্বাস্থ্যের কথা বিবেচনা করে লিডার্সের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এটি উপকূলীয় নারীদের জন্য একটি কার্যকরী ও মানবিক সিদ্ধান্ত।”
লিডার্স নিয়মিতভাবে উপকূলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে। মাসিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের পাশাপাশি এ ধরনের বিশেষ ক্যাম্প আয়োজনের মাধ্যমে সংগঠনটি নারী স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও টেকসই করে তুলতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা