• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি সাবু, সম্পাদক গফুর

খুলনা ভিশন ডেক্স বাবু / ৩৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় পেয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।২৮ নভেম্বর শুক্রবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মোহসীন আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফ পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্ত্তজা ছোট ১৫৪ ভোট ও অপর প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।
সহ-সভাপতি পদে ৩৫৭ ভোট অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও বাসু দেব বিশ্বাস ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে অ্যাডভোকেট সেলিম রেজা, ২৯৪ ভোট পেয়ে অ্যাডভোকেট রিনা আখতার মিলি, গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে অ্যাডভোকেট কামরুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন ।
এছাড়া কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট রেহেনা পারভীন ৩৫৫, মুন্সি মোঃ মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মওলুদা পারভীন ৩১৮, আজাহারুল ইসলাম ২৬০, শফিকুল ইসলাম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড মোহসীন আলী জানান, আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ভোটগণনা শুরু হয়। ভোটগণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা