• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

পাইকগাছার লস্কর ইউনিয়নে উঠান বৈঠকে মনিরুল হাসান বাপ্পী

খুলনা ভিশন ডেক্স বাবু / ২৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বনদস্যু জলদস্যু চাঁদাবাজ মুক্ত দক্ষিনাঞ্চল গড়তে ধানের শীষে ভোট দিন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়, ভোটাধিকার চায়। জনগণের সরাসরি ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। খুলনার দক্ষিণাঞ্চলের অবহেলিত কয়রা-পাইকগাছা উন্নয়ন বঞ্চিত জনসাধারণ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা চায় ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ ব্যবস্থা। আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে আমাকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি এ অঞ্চল কে নগরীর আদলে ঢেলে সাজাবো। পাইকগাছার লস্কর ইউনিয়নের উঠান বৈঠকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী এ কথা বলেন।

তিনি বলেন, কেউ কেউ ভোটের মাঠে মিথ্যা ও কাল্পনিক প্রতিশ্রুতি দিচ্ছেন।তাদের উদ্দেশ্যে বলছি এই অঞ্চলের সহজ সরল শ্রমজীবী জনসাধারণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনাদের মিথ্যাচারের জবাব ব্যালটের মাধ্যমে ভোট গননার মাধ্যমে প্রকাশ পাবেন।

তিনি আরও বলেন, রাজনীতি কেবল বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরঞ্চ মানুষের দুঃখ-কষ্ট জানা, তাদের কথা শোনা—এইটাই প্রকৃত রাজনীতি।’ আর এটাই চেয়েছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা প্রতিটি অঞ্চলে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের দুঃখ দূর দশার কথা শুনছি, গ্রাম থেকে গ্রামের চিত্র দেখে মনে হচ্ছে ৯১ পরবর্তী এই অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সুবিধাবঞ্চিত এই অঞ্চলকে পুজি করে নেতারা আলীশান বাড়ী গাড়ী করে আর জনসাধারণ অসহায় অবস্থায় জীবনযাপন করে। এই অঞ্চলের জনসাধারণের জীনবযাত্রার মান উন্নয়ন করতে চাই। একটি বারের জন্য আপনারা আমাকে সুযোগ দিন, আমি টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে দুশ্চিন্তা মুক্ত করতে চাই। বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই। শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই, স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে চাই।

২৮ নভেম্বর (শুক্রবার) পাইকগাছার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা পশ্চিম পাড়া আয়োজিত উঠান বৈঠক ইউনিয়নের সাবেক সভাপতি আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এ অঞ্চলের হতদরিদ্র মানুষ জলদস্যু, বনদস্যু ও চাঁদাবাজদের অত্যাচারে নিপীড়িত হচ্ছে দীর্ঘদিন ধরে। মাছ চাষি, জেলে, মৌয়াল, বাওয়ালি ও শ্রমজীবী মানুষদের কাছে চাঁদাবাজী এবং মুক্তিপণ দাবী করে সর্বস্ব কেড়ে নিচ্ছে। ইতিমধ্যেই আমি চেষ্টা করেছি, এই অঞ্চলকে বনদস্যু জলদস্যু চাঁদাবাজ মুক্ত দক্ষিনাঞ্চল গড়তে ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে আপনাদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তায় কাজ করবো।

এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকী, তহিদুরজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, এ্যাড. টিএম সাইফুদ্দিন সুমন, মো: নজরুল ইসলাম, করিম গাইন, মেছের আলী সানা, গাজী মোস্তাকিম, মুরশিদ আলম, হাবিবুর মোল্লা, মান্নান গাইন, খান জাহাজ আলী, টিএম মঈন উদ্দিন শিমুল, আকিজ উদ্দিন,
সম্রাট কাগজী, হুসাইন মোল্লা, আনারুল জোয়ার্দার, আবিদুজ্জামান, মো: লিটন গাজী, ডা: সামমাদ, জসিম উদ্দিন, মো: ফজলু মোল্লা, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আজাদ বিশ্বাস, আবু সুফিয়ান, মারুফুল হক প্রিন্স, রাইহান পারভেজ টিপু, সোহেল রানা, কামাল হোসেন, নাজমুল হুদা, সম্রাট আহসান, মো: অজিয়ার রহমান, মো: আফজাল গাজী, শাহারিয়ার নাফিজ, তিতাস, লাভলু, আজিজুর, রিপুন, আবির, সুমন, বাবুল, আয়জুল, রানা, আহসান প্রমুখ।

তিনি সকাল ১০টায় বাগালী ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের সাংগঠনিক সভা করেন। কয়রা উপজেলার আল-হেরা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন। রাতে তিনি পাইকগাছা’র আলমতলা লক্ষীখোলায় যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ক্যাপশন: পাইকগাছার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা পশ্চিমপাড়া বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখছেন খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

বার্তা প্রেরক
জিএম রাসেল ইসলাম
01612000079


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা