• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

মোংলায় ৩২ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ শিকারি আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের বিপুল পরিমাণ সরঞ্জামসহ এক শিকারিকে আটক করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী শিকার রোধে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য।বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফ. কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন গতকাল, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে।
মোংলা থানাধীন কানাইনগর এলাকা।
কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও মোংলা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল।
গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়। তল্লাশির সময় আটককৃত শিকারির কাজ থেকে নিম্লিখিত জিনিসপত্র জব্দ করা হয়:
৩২ কেজি হরিণের মাংস।
২টি হরিণের মাথা এবং ৮টি পা প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ সহ ১
জন হরিণ শিকারি আটক করা হয়েছে
জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য সরঞ্জামসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্র জানিয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা
আরো বলেন. সুন্দরবনের বন্যপ্রাণী শিকার কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই ধরনের যৌথ অভিযান বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা