• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

রামপালে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট)প্রতিনিধিঃ

রামপালে উপজেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬ টায় উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান অথিতির বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অথিতির বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ মেহেদী হাসান মিঠু, রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সোহাগ আকন, ভোজপাতিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা বাবলু হাওলাদার প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে মোংলা পৌর বিএনপির সভাপতি ও এমপি পদপ্রার্থী মোঃ জুলফিকার আলী বলেন, রাজনীতির নামে সৌহার্দপূর্ণ অবস্থান বিনষ্ট করার অপচেষ্টা চলছে। গত সোমবার ৮ নভেম্বর ভোজপাতিয়া ইউনিয়নের কথিত বিএনপির নেতা কর্মীর জামায়াতে যোগদানের বিষয়টি ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে জামায়াত। আওয়ামীলীগের কিছু লেভাজধারী দুষ্কৃতকারি লোক জামায়াতে ইসলামে যোগদান করে তাদের বিএনপি কর্মী বলে যে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। তারা জানে বিএনপি এককভাবে নির্বাচন করলে বিএনপির বিজয় হবে। যে কারণে তারা ষড়যন্ত্র শুরু করেছে।
বিশেষ অথিতির বক্তব্যে শেখ হাফিজুর রহমান তুহিন নেতাকর্মীদের বলেন, আপানারা সজাগ থাকুন। আগামীতে কেউ কোন ষড়যন্ত্রে পা দেবেন না। সবাই ঐকবদ্ধ থাকবেন। যাতে আমাদের ভেতর কেউ ফাটল ধরাতে না পারে। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এমন দুশ্চিন্তাথেকে বিভিন্ন দল অপকৌশলের পথ বেছে নিয়েছে। সুতারং তারেক রহমানের মনোনিত প্রার্থী যাকে রামপাল-মোংলা দেওয়া হবে আমরা সবাই তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা