• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

যশোরে যুবককে গণপিটুনি অস্ত্রগুলি উদ্ধার

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর ব্যুরো

যশোর শহরের খালধার রোডে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে কোরবান আলী (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, কোরবানের দুই পায়ে মারাত্মক আঘাত রয়েছে, বাম পা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। কোরবান দাবি করেছেন, তিনি ভাংড়ি ব্যবসায়ী এবং দোকানপাট নিয়ে প্রতিবেশী তুহিনের সঙ্গে তার বিরোধ থেকে পরিকল্পিতভাবে রিয়াদের ডাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে। অস্ত্রগুলি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি আরও বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যাতে তিনি জামিনে আছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা