• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

কানাডার ভুয়া ভিসায় প্রতারণার শিকার ঝিকরগাছার দুই যুবক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে

কানাডার ভালো চাকরির লোভ দেখিয়ে ভুয়া ভিসা দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারণা চক্র এঅভিযোগে ঝিকরগাছার দুই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। জমি-জমা বিক্রি ও বন্ধক রেখে টাকা জোগাড় করা এই দুই পরিবার এখন নিঃস্ব হয়ে বিচারের আশায় ঘুরছেন।
ঝিকরগাছা উপজেলার কালিয়ানী গ্রামের আবু সায়েমের ছেলে আলসাবা রাতুল এবং হাবিবুর রহমানের ছেলে শাকিল হোসেন জানান, একই গ্রামের নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগম বিদেশে পাঠানোর নাম করে তাদের কাছ থেকে ব্যাংক হিসাব ও নগদে ৩৮ লাখ টাকা নেন। ঢাকায় ভুয়া নামে একটি ট্রাভেল এজেন্সি খুলে এই দম্পতি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বলেও অভিযোগ।
রাতুল বলেন,২০২৪ সালের মার্চে দালাল নাসির উদ্দিন প্রথমে তাদের নেপালে নিয়ে যান। সেখানে বানানো ‘এম্বাসি অফিসে’ইন্টারভিউসহ কাগজপত্র জমা নেওয়া হয়। দ্বিতীয়বার নেপালে নিয়ে গিয়ে দুই মাস হোটেলে আটকে রেখে বাড়িতে ফোন করিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়। পরে পাসপোর্ট হাতে দিলেও দেশে ফিরে অনলাইনে যাচাই করে জানা যায় ভিসাটি ভুয়া। এদিকে টাকা নেওয়ার পরপরই নাসির কুয়েতে পালিয়ে যান।
রাতুলের বাবা আবু সায়েম বলেন, ছেলেকে কানাডায় পাঠানোর আশায় জমিবন্ধক ও সুদে ১৯ লাখ টাকা দেন।“সুদের টাকা দিতে দিতে আজ আমি পথে ফকির,” বলেন তিনি।
অন্য ভুক্তভোগী শাকিলের বাবা জানান,দালাল নাসির তার আপন ফুফাতো ভাই। ‘ছেলে নেই, তোমার ছেলে মানেই আমার ছেলে’এমন কথায় বিশ্বাস করে দোকান, গরু-ছাগল, জমি সব বিক্রি করে সাত দফায় ১৯ লাখ টাকা দেন তিনি। “আমার আপনজন আমাকে পথে বসিয়েছে,”বলেন তিনি।
অভিযুক্ত নাসির উদ্দিন আলতাফ দাবি করেছেন, ভিসা ভুয়া নয়; ভুক্তভোগীরা ‘গ্রামের মূর্খ মানুষ’, তাই বুঝতে পারেন না। তবে তিনি কত টাকা নিয়েছেন,তা নিশ্চিত করে বলতে পারেননি।
ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত চলছে। তিনি বলেন,“গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করে মানবপাচারচক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা