• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

রামপালে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ; সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট)প্রতি নিধি ||

রামপালের সোনাতুনিয়া গ্রামে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঘের মালিকেরা রামপাল থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাতুনিয়া গ্রামের আসাদুল ইসলাম মিলনের ২ একরের মৎস্যঘেরে গলদা ও কার্প জাতের মাছ চাষ করে আসছেন। ঘেরে তিনি লক্ষাধিক টাকার মাছের পোনা মজুদ করেন। গত ইংরেজি ২২ নভেম্বর শনিবার রাত অনুমান ৪ টার সময় অজ্ঞাত দুর্বৃতরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে নিয়ে যায়। এরপরে পরদিন সকালে ঘেরে থাকা বাকি মাছ মরে পঁচে ভেসে ওঠে। এতে ঘের মালিকের আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়। মিলন জানান এ ঘটনায় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা ঘেরটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। রামপাল থানায় এ ঘটনায় একটি জিডি করেছেন।
এর পূর্বে উপজেলার একই গ্রামে গত ১৮ নভেম্বর মঙ্গলবার রাত অনুমান ৯ টার সময় আবুল কালামের ছেলে মোঃ মাসুম বিল্লাহর একটি মৎস্যঘেরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। পরদিন ঘেরে থাকা বাকি মাছ মরে ভেসে ওঠে। এতে ঘের মালিক মাসুমের প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয় বলে তিনি রামপাল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা