• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বটিয়াঘাটার ভদ্রা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে সফল অভিযান জনগণের অংশগ্রহণে বদলে গেল পরিস্থিতি

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

সুরখালী ইউনিয়নের বড় আড়িয়া মৌজাস্থ ভদ্রা নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অবশেষে বড় সফলতা পেয়েছে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন। জনগণের সক্রিয় ভূমিকা ও সহযোগিতায় ২৪ নভেম্বর ২০২৫ তারিখে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

প্রশাসন জানায়, এর আগে প্রায় ৭–৮ দফা অভিযান পরিচালনা করেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। তবে এবার সাধারণ মানুষের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও সচেতন অংশগ্রহণ পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে। জনগণ পাশে দাঁড়ানোয় অবৈধ বালু উত্তোলনকারীরা আর দৌড়ঝাঁপ করে পালানোর সুযোগ পায়নি।

অভিযানে একটি লোড ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “নদী রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়—এটি জনগণেরও দায়িত্ব। এবার যে সহযোগিতা আমরা পেয়েছি, তা আমাদের কাজকে সহজ ও ফলপ্রসূ করেছে। কিছু মানুষ নীরবে, নিভৃতে যেভাবে সহযোগিতা করেছেন—তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।”

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই সফল অভিযান ভবিষ্যতে নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আরও বড় ভূমিকা রাখবে। প্রশাসনও আশা করছে, দেশের সম্পদ রক্ষায় এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা