• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

যশোর থেকে চুরি যাওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, আটক ৩

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৬৮ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর ব্যুরো
যশোর শহরের মাইকপট্টি এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো মাগুরার সৌরভ হোসেন (২৪), নড়াইলের শাহিন মোল্লা (২৫) ও কক্সবাজারের মারুফ হোসেন (২১)।
পুলিশ জানায়, নড়াইলের শফিকুল শেখ শনিবার দুপুরে রোগীসহ যশোরে এসে ক্লিনিকের সামনে ইজিবাইকটি রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাইকটি নেই। অভিযোগের পর তার ছেলে জাহিদ সন্ধ্যায় নড়াইল বাসস্ট্যান্ডে ইজিবাইকটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে ধরে পুলিশে দেয়।
নড়াইল থানা পুলিশ ইজিবাইক উদ্ধার ও আসামিদের আটক করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে। এসআই আশরাফুল আলম জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা