• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বাগেরহাটে সার বিক্রেতাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৪৪ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

খুচরা সার বিক্রেতা বাদ দেওয়া ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে বাগেরহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রনবিজয়পুর প্রাইমারি স্কুল মোড় এলাকায় খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সার ব্যবসায়ী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে ও
শেখ সুমনের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
এ সময় তপন কুমার মন্ডল, খান মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ সোহেল আজম, শফিকুল ইসলাম বাদল, ফিরোজ আহমেদ, বিনয় কুমার পাল, শেখ তরিকুল ইসলাম, নারায়ন দাস, শেখ মোহন আলী, শেখ নজরুল ইসলাম, অহিদুল ইসলাম, মোহাম্মদ লহর, আঃ হালিম শেখ, জিয়াউর রহমান, মেহেদী হাসান, খান আল মামুন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার বিক্রেতারা উপস্থিত ছিলেন ।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন নীতিমালা প্রণয়ন হলে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা অভিযোগ করেন, খুচরা বিক্রেতাদের মতামত ছাড়াই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠের কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
বক্তারা আরো বলেন, দেশের কৃষি ব্যবস্থার স্বার্থে খুচরা সার বিক্রেতাদের বাদ না দিয়ে নতুন নীতিমালা সংশোধন করে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সকল উপস্থিত সার বিক্রেতাদের সম্মতিতে আছাদুজ্জামান খানকে সভাপতি ও মোঃ সোহেল আজমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা