স্টাফ রিপোর্টার
এএনসি ইএসএইচ রেড ক্রিসেন্ট সিটি (BORCS) এ নির্বাচনের হাওয়া বইতে শুরু করছে খুলনায়।
সেবার অঙ্গীকারে—খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫–২৭ উপলক্ষে এএনসি ইএসএইচ রেড ক্রিসেন্ট সিটি (BORCS), বাংলাদেশে নির্বাচনী প্রস্তুতি জোরদার হয়েছে। আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনা জেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কেএম আশরাফুল আলম নানু, যিনি খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি সবার কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।
প্রার্থী নানু জানান, মানুষের সেবা, মানবিক কর্মকাণ্ড এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। নির্বাচনী পরিবেশ ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে। ভোটারদের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সংশ্লিষ্টরা।