• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: দিনমজুরের ঘর ভস্মীভূত, বিএনপি নেতা জুলফিকার আলীর মানবিক সহায়তা

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২০০ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের বসতঘরে গত শুক্রবার (২১ নভেম্বর) রাত দশটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দিনমজুরের ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডের ফলে রফিকুল ইসলামের দুই ছোট সন্তান অগ্নিদগ্ধ হয়। দ্রুত তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।
তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার (২২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে তাৎক্ষণিক সহায়তা হিসেবে শীতবস্ত্র, নগদ অর্থ এবং প্রয়োজনীয় রান্নার সামগ্রী তুলে দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান হাওলাদার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির উদ্দিন।
পরিদর্শন শেষে জুলফিকার আলী সাংবাদিকদের বলেন:
“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। দেশনায়ক তারেক রহমান সবসময়ই আমাদের নির্দেশনা দেন—যেখানে মানুষ কষ্টে আছে, সেখানে ছুটে যেতে। তাঁর সেই মানবিক বার্তার প্রেরণায় আমি আজ এই পরিবারটির পাশে দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, “জনগণের সুখ–দুঃখে বিএনপি সবসময় পাশে ছিল এবং থাকবে। মানবিকতার এই পথেই আমরা এগিয়ে যেতে চাই।”
অগ্নিকাণ্ডে সব হারানো রফিকুল ইসলামের পরিবারকে সহায়তা দেওয়ায় স্থানীয় এলাকাবাসী বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা