• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরের চাঞ্চল্যকর হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১৯ নভেম্বর) সকালে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মানিক কুমার (৫২) ও মুক্ত কুমার (৩৫)। দু’জনই যশোরের সদর থানার শানতলা এলাকার কৃষ্ণ কুমারের ছেলে।
র‌্যাব জানায়,২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারিতে চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাদীর ছেলে ও তার বন্ধুদের সঙ্গে আসামি পক্ষের তর্কাতর্কির সূত্র ধরে পরদিন ঝিকরগাছার মল্লিকপুরে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। এতে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এরপর ২৫ ফেব্রুয়ারি আহতদের দেখতে হাসপাতাল গিয়ে ফেরার পথে শানতলা এলাকায় পেপসি কোম্পানি গেটের সামনে ধৃত আসামিরা বাদীর ছেলে চয়ন দাস ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত চয়ন দাসকে হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত মানিক ও মুক্ত কুমার ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। র‌্যাব জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা