• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বাগেরহাট আশার কম্বল হস্তান্তর

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৪০ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোলাম মোঃ বাতেন এর নিকট ৪৯০টি কম্বল হস্তান্তর করা হয়।
আশার পক্ষ কম্বল হস্তান্তর করেন আশা- পিরোজপুর ডিভিশনের ডিভিশন্যাল ম্যানেজার মোঃআব্দুল জলিল।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর অঞ্চলের আর এম মোঃ রোকনুজ্জামান, এমএসএমই ব্রাঞ্চের সি.ম্যানেজার, অত্র জেলার সাপেটি ইঞ্জিনিয়ার ও বাগেরহাট সদর-০১ এবং ০২ ব্রাঞ্চের সিঃম্যানেজার মহোদয় গন। এখানে উল্লেখ্যযে, ডিভিশন্যাল ম্যানেজার বলেন আশা প্রতিবছর প্রায় একশত কোটি টাকা সামাজিক কর্মসূচিতে (যেমন, শীতবস্ত্র বিতরন, দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যও শিক্ষা কর্মসূচি ইত্যাদিতে) ব্যায় করে থাকে। তারই অংশ হিসেবে আশা বাগেরহাট জেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীর্তাতদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের নিকট কম্বল হস্থান্তর করা হয়।
জেলা প্রশাসক মহোদয় আশার সার্বিক কর্মসূচি নিয়ে ভুয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা