• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

ডুমুরিয়ায় নবাগত ইউএনওর যোগদান

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৯৬ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

অরুপ  খুলনা:

খুলনার ডুমুরিয়া উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব জহিরুল ইসলাম। তিনি ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। এর আগে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব উদ্যোগ ও স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেন।

নবনিযুক্ত ইউএনও জহিরুল ইসলামের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলায়। কর্মজীবনের শুরু থেকেই নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার জন্য তিনি সুপরিচিত। মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও সেবা সহজীকরণে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা।

ডুমুরিয়ার দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “ডুমুরিয়াকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নত প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। জনগণের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া আমার প্রথম অগ্রাধিকার।”

তার যোগদানে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার গতি বৃদ্ধি এবং প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা