• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের পাশে ইঞ্জিনিয়ার মুকুল, দেখা করতে অস্বীকৃতি ডা. শহিদুলের

সাতক্ষীরা প্রতিনিধ / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মনোনয়ন পাওয়ার পর থেকেই দলীয় সকল মনোনয়নপ্রত্যাশীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন। তার এ আহ্বানে সাড়া দিয়ে ইঞ্জিনিয়ার আইউব হোসেন মুকুল প্রকাশ্যে কাজী আলাউদ্দিনের প্রতি প্রত্যক্ষ সমর্থন ঘোষণা করেছেন।

অন্যদিকে একই আসনের মনোনয়নপ্রত্যাশী ডা. শহিদুল আলম এখনো দলের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

প্রার্থী কাজী আলাউদ্দিন জানান, ৪ নভেম্বর থেকে তিনি বারবার ডা. শহিদুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে ১৮ নভেম্বর সকালে সকাল ৭টা ৩০ মিনিটে তিনি ব্যক্তিগতভাবে ডা. শহিদুল আলমের ঢাকার বাসায় গেলেও সেখানেও যোগাযোগ সম্ভব হয়নি।

তিনি জানান—দীর্ঘক্ষণ ড্রয়িং রুমে অপেক্ষায় থাকার পরও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে আসেননি। বরং তিনি বাসায় থাকা অবস্থাতেই বার্তা পাঠিয়ে জানান যে, তিনি দেখা করবেন না।

এ পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ধানের শীষের পক্ষে মাঠে ঐক্যবদ্ধ প্রচারণা চালাতে কাজী আলাউদ্দিন আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা