• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৬৫ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুল্যাহ গাজী
শ্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি সহ এস এম সাইফুল্যাহ ওদুদ ওরফে খোকন (৪৫) নামে এক হরিণ শিকারীকে আটক করেছে।

সোমবার ১৭ নভেম্বর রাত ১টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার লেঃ রাদীদ হাসান এর নেতৃত্বে সেনা সদস্যরা সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর গ্রামে ওই শিকারীর বাড়িতে অভিযান চালায়।

এসময় সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে ছাঁদ হতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাকে আটক করা হয়। সে যতীন্দ্রনগর গ্রামে মৃত আবু বাক্কার সরদারের পুত্র। কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানাযায় দীর্ঘদিন যাবত সাইফুল্যাহ ওদুদ সুন্দরবনে হরিণ শিকার করে আসছে।

ঘটনার দিন গোপন সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তমতে বাড়িতে তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২৭ রাউন্ড তাজা কার্তুজ, ৪টি বাটুন মোবাইল, ১টি স্মাট ফোন, ৪ কেজি হরিণের মাংস ও ১টি হাত কুড়ালসহ আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করে।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মালামাল সহ শিকারীকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী হত্যা ও অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা