• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৭৪ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার(১৫ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদক মোয়াজেম হোসেন মজনুর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহ সভাপতি বাবুল সরদার। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর মাহাবুব মোরশেদ লালন,
প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বাগেরহাট পৌর সভার সাবেক কাউন্সিলর মাহাবুবু রহমান টুটুল, সাবেক উপজেলা চেয়ার ম্যান মোঃ হাবিবুর রহমান, এ্যাডভোকেট মুজিবুল হক, মোঃ মহিতুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারি। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হয়ে আসছে। কর্মজীবী
মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানো অপরিহার্য।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী সমিতির প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিনামূল্যেডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় ৫
শতাধিক মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সমিতির চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা