• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

একই দিনে খুলনায় চারজনকে হত্যা শহর জুড়ে আতঙ্ক

স্টাফ রিপোর্টার / ৩০৯ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

খুলনায় একই দিনে দুই এলাকায় সংঘটিত হয়েছে চারটি হত্যাকাণ্ড। লবণচড়া থানার মোল্লাপাড়া দরবেশ মোল্লার গলিতে এক নারী ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর দুই ঘণ্টা আগে সোনাডাঙ্গার করিমনগরে গুলিবর্ষণ ও ছুরিকাঘাতে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধা নামে এক যুবককে।

লবণচড়ার ঘটনায় নিহতরা হলেন—মহিদুন্নেসা(৫৫), তার নাতি মোস্তাকিম (৮) ও ফাতিহা (৭)। বিকেল ২টা থেকে ৩টার মধ্যে নিহতদের বাড়ির মালিকের স্ত্রী রুবিয়া আক্তার বাসায় ফিরে গেট খোলা না পেয়ে ভেতরে প্রবেশ করেন। হাঁস-মুরগির খোপের তালা ভেঙে তিনি তিনজনের মৃতদেহ খুঁজে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

অন্যদিকে, দুপুরে করিমনগরে নিজ বাসার বারান্দায় বসে থাকা অবস্থায় ছয়–সাতজন দুর্বৃত্ত আলাউদ্দিনের ওপর হামলা চালায়। প্রথমে গুলি ছোড়া হয় পরে গলা কেটে হত্যা করা হয় তাকে।

একই দিনে দুই এলাকায় চারটি হত্যাকাণ্ডে খুলনা শহরে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। পুলিশ ও সিআইডি উভয় ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা