• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বিএনপি ক্ষমতায় এলে ফয়লা বিমান বন্দর চালু ও মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে– জুলফিকার আলী 

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৯৮ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা:

বিএনপি ক্ষমতায় এলে বাগেরহাটের রামপালের ফয়লার খানজাহান আলী বিমান বন্দর চালু ও মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে। ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতায়থাকালীন সময়ে বেগম খালেদা জিয়া খানজাহান আলী বিমান বন্দর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন শুরু হয় ব্যাপক কার্যক্রমও। কিন্তু সরকার পরিবর্তনের ফলে বন্ধ হয়ে যায় সেই বিমান বন্দরের কাজ। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ বিমান বন্দরটি পুর্নাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া ১৯৫০ সালে মোংলা বন্দর প্রতিষ্ঠিত হলেও আজও এটির আশানুরূপ উন্নয়ন হয়নি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এ বন্দরকেও আধুনিকায়ন করা হবে। শুক্রবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন, বাগেরহাটের মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী

এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি। শুক্রবার বিকেলের এ সমাবেশের মধ্যদিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডেই ৩১ দফা বাস্তবায়নের প্রাথমিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। এখন ভিন্ন আঙ্গিকে অর্থাৎ নেতা-কর্মীরা প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় ২ ঘন্টা করে ঘরে ঘরে গিয়ে ৩১ দফার প্রচারণা চালাবেন। # #

মো: হাছিব সরদার,


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা