• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ঝিকরগাছায় চাঁদা না পেয়ে সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৭৪ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় নাভারণ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুনুর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স মামুন ট্রেডার্স’-এ সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাভারণ পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ অনুযায়ী,রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদৎ হোসেনের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়। তারা প্রতিষ্ঠানে ঢুকে ম্যানেজার নুর আলমসহ কর্মচারীদের মারধর করে ও ব্যাপক ভাঙচুর চালায়। চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে সাংবাদিক মামুনুর রশিদের অভিযোগ।
এ ঘটনায় শাহাদৎ হোসেন, তার তিন ভাইসহ মোট ছয়জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, শাহাদৎ ও তার ভাইরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং স্থানীয় এক প্রভাবশালী নেতার আশ্রয়ে ত্রাস সৃষ্টি করে আসছে।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা