• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ফেসবুকে ইয়াকুব জামদানী হাউজ পেজ নকল করে প্রতারনা, পিবিআই খুলনার অভিযানে গ্রেফতার ০১

ডেক্স নিউজ / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

খুলনা জেলার খুলনা সদর থানাধীন বাবু খান রোডস্থ জনৈক নিলুফার ইয়াসমিন (ছদ্ম নাম) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ইয়াকুব জামদানি হাউজ’ নামক একটি অনলাইন পেজ, যার লিংক-https://www.facebook. com/share/1CiQ1LatMu/?mibextid=wwXIfr থেকে ২৮,৫০০/- (আটাশ হাজার পাঁচশত) টাকা মূল্যের একটি শাড়ি অর্ডার করেন। অতঃপর তিনি ইং ২৭/১০/২০২৫ তারিখ ১৩.১৫ ঘটিকার সময়ে তার নিজ বাড়ীতে অবস্থানকালে নিজস্ব বিকাশ নম্বর থেকে আসামী/আসামীদের দেওয়া বিকাশ নম্বরে ০১৪০৯-১২৯৩৬৩-এ ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা বুকিং মানি হিসেবে ডিপোজিট করেন। পরবর্তীতে ইং ২৮/১০/২০২৫ তারিখে আসামী/আসামীরা বিল প্রস্তুত পূর্বক শাড়িটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তার অফিসের ঠিকানায় প্রেরন করার একটি স্লিপ প্রদান করে। শাড়ীর বাকী মূল্য ও ডেলিভারী চার্জ বাবদ ২৩,৭০০ থাকার মধ্যে ২০,০০০ টাকা ক্যাশ অন ডেলিভারী এবং বাকী ৩,৭০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য তাকে অনুরোধ করা হয়। তখন তিনি ইং ২৮/১০/২৫ তারিখে তার নিজস্ব বিকাশ নম্বর থেকে আসামী/আসামীদের দেওয়া বিকাশ নম্বর ০১৪০৯-১২৯৩৬৩ এ ৩.৭০০/- (তিন হাজার সাতশত) টাকা প্রেরন করেন। এরপরে ইং ২৯/১০/২৫ তারিখে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, নিউ মার্কেট শাখা থেকে তাকে ফোন করে তার নামে আসা পার্সেলটি সংগ্রহ করতে বলেন। অতঃপর তিনি নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা পরিশোধ করে পার্সেলটি সংগ্রহ করে প্যাকেট খুলে দেখতে পান যে, তার অর্ডারকৃত শাড়ি না পাঠিয়ে অতি স্বল্পমূল্যের একটি শাড়ি পাঠানো হয়েছে। পরবর্তীতে তিনি উক্ত আসামী/আসামীদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেও তার অর্ডারকৃত শাড়িটি পেতে ব্যর্থ হন। একপর্যায়ে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, আসামী বা আসামীরা ‘ইয়াকুব জামদানি হাউজ’ নামের মূল অনলাইন পেজের সাথে মিল রেখে হুবাহু একই নামে একটি ভূয়া ‘ইয়াকুব জামদানি হাউজ’ নামের অনলাইন ফেসবুক পেজ খুলে অজ্ঞাতনামা আসামী/আসামীরা বিশ্বাসভঙ্গ পূর্বক প্রতারনা আশ্রায়ে মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে অর্ডারকৃত শাড়ি না পাঠিয়ে অতি স্বল্প মূল্যের শাড়ি পাঠায়। এ সংক্রান্তে জনৈক নিলুফার ইয়াসমিন (ছদ্ম নাম) পিবিআই খুলনা জেলা অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগ সংক্রান্তে পিবিআই খুলনা জেলা তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেয়ে পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) রেজোয়ান, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান এবং এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ খুলনা জেলার চৌকস দল কর্তৃক ইং ১০/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে আসামী মোঃ সাইদুর রহমান অনন্ত (৩৯), পিতা- মোঃ নাসির উদ্দিন মিন্টু, সাং- সুলতানগঞ্জ রোড, জিগাতলা, থানা-হাজারীবাগ, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উক্ত আসামী মোঃ সাইদুর রহমান অনন্তকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উক্ত ঘটনা সংক্রান্তে জনাব জনৈক নিলুফার ইয়াসমিন (ছদ্ম নাম) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী/আসামীদের বিরদ্ধে অভিযোগ দায়ের করলে খুলনা সদর থানার মামলা নং-১৪, তাং-১০/১১/২০২৫ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই, খুলনা জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহন করতঃ মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান এর উপর অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা