আজ
|| ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
বটিয়াঘাটায় বিকেন্দ্রীকৃত পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫
খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ সভাকক্ষে ১২ নভেম্বর (বুধবার) “বিকেন্দ্রীকৃত পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (স্থানীয় সরকার), খুলনা, শেখ রায়হানা ইসলাম এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার (বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প), খুলনা, মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মুস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নের গুণগত মান নিশ্চিত করতে বিকেন্দ্রীকৃত পর্যবেক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি পেলে সেবাদান কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, বটিয়াঘাটা, খুলনা। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে “বাংলাদেশে গ্রাম আদালত সম্প্রসারণ–তৃতীয় পর্যায় প্রকল্প”-এর আওতায়, যা বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ (LGD), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায়।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.