• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

খুলনা আর্ট একাডেমিতে চিত্রশিল্পী মহানন্দ গাইনের ৩১তম জন্মদিন পালন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২২৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ, ইকবালনগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত সাংস্কৃতিক অঙ্গনকে সচল রাখার জন্য চিত্রশিল্পী মিলন বিশ্বাস নবীন চারু শিল্পীদের নিয়ে আনন্দের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন যাতে নবীনরা পড়াশোনার প্রতি আগ্রহশীল হয়। ১৬ তম ব্যাচের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে পরিচালনা করেন ১১ নভেম্বর ২০২৫ তখন
খুলনা আর্ট একাডেমির ২০১৩ সালের চতুর্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী মহানন্দ গাইন নবীনদের ক্লাস পরিদর্শন করতে আসেন।তখন ১৬ তম ব্যাচের নবীন চারু শিল্পীরা শিল্পী মহানন্দ গাইনের ৩১তম জন্মদিন কেক কেটে পালন করেন। তখন নবীনদের মাঝে চিত্রশিল্পী মিলন বিশ্বাস পরিচয় করিয়ে দেয় শিল্পী মহানন্দ গাইন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্ট মেকিং বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি “গাইন্স স্কুল” নামে একটি অনলাইন আর্ট স্কুল পরিচালনা করছেন।তখন আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আগত খুলনা আর্ট একাডেমির ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী অনুপ রায়। মহানন্দ গাইনের জন্মদিন উপলক্ষে চারুকলা ভর্তি কোচিংয়ের ১৬তম ব্যাচের নবীন চারুশিল্পীরা তাৎক্ষণিকভাবে কেক কেটে আনন্দঘন পরিবেশে তাঁর জন্মদিন উদযাপন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চারুশিল্পী জয়দ্যূতি সরকার, পূজা শীল, সাগর ফকির, বন্যা বাছাড়, তরি গাইন, মৌমিতা গোলদার ও নুসরাত রহমান সাবা। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস।জন্মদিনের এই আনন্দময় মুহূর্তে একাডেমির পরিবেশ মুখরিত হয়ে ওঠে শুভেচ্ছা, হাসি আর রঙিন উদ্দীপনায়। সবাই চিত্রশিল্পী মহানন্দ গাইনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শিল্পজীবনের ক্রমোন্নতি কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা