• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সুন্দরবনের অভয়ারণ্যে নিষিদ্ধ এলাকায় হরিণ শিকার, ফাঁদ ও ট্রলার সহ ৫ জেলে আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার গাতার খাল থেকে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন বায়জিদ হোসেন, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আলামিন ও মুন্না। এদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
অপরদিকে, কটকার কস্তুরির খাল এলাকা থেকে বিপুল পরিমান হরিণ ধরা ফাঁদ, তিন বোতল কীটনাশক, বরফ ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। শরণখোলা স্টেশন কর্মকতার নেতৃত্বে পৃথক এই অভিযান পরিচালিত হয়।
শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে অভয়ারণ্যে মৎস্য আহরণ এবং হরিণ শিকারের খবর পেয়ে পৃথক এই অভিযান চালানো হয়। এসময় পাঁচ জেলেকে আটক করা গেলেও হরিণ শিকারিরা টের পেয়ে পালিয়ে যায়। পলাতক শিকারিদের ধরতে অভিযান চলছে। এছাড়া আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছ্।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা