আজ
|| ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
আমীরে মজলিসের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত স্থানীয় মজলিস মিলনায়তনে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ।
সভায় আগামী ১২ নভেম্বর ২০২৫ আমীরে মজলিসের শ্রীমঙ্গল আগমনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে একই দিন সন্ধ্যা ৬টায় ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের হলরুমে এক উলামা ও সুধী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মুফতী মনির উদ্দিন, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আব্দুল আজিজ, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল আজিজ নুরানি প্রমুখ।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.