• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাবেক এমপি ও পৌর মেয়র মোঃ আহাদ মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১২৯ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

বাংলাদেশ জাতীয় সংসদের মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোঃ আহাদ মিয়া–এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বাদ জোহর উনার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পরিবার, শুভানুধ্যায়ী ও শ্রীমঙ্গলবাসীর উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত এই জনপ্রিয় নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, যিনি প্রয়াত নেতার স্মৃতি ধরে রাখতে গঠিত “মোঃ আহাদ মিয়া স্মৃতি পরিষদ”-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি প্রবাস থেকে মোবাইল ফোনে আবেগঘন কণ্ঠে বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার বাবা ছিলেন শ্রীমঙ্গলের মানুষের অকৃত্রিম বন্ধু। তাঁর আদর্শ ও সৎ রাজনীতিই আমার প্রেরণা। আমি সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।”
প্রবীণ এই রাজনীতিবিদের অবদান শ্রীমঙ্গলের উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবসেবায় আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয় জনগণ। তিনি ছিলেন জনপ্রিয়, সৎ ও দূরদর্শী এক জননেতা, যিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা