• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় বাস উল্টে খাদে পড়ে নিহত ২, আহত ৭

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৪৫ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর একটা এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৭জন। নিহতরা বাসের যাত্রী। আর আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর গুরুতর আহত হয় ৭জন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদেরকে উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান বলেন, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা