• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

মোংলার পশুর নদীতে পর্যটকবাহী বোট উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৯৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মো: হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) সংবাদদাতা:

মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছেন বনবিভাগ ও স্থানীয় লোকজন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলী’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচন্ড ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। এ সময় বোটের সকলেই নদীতে পড়ে যান। তারা কেউ কেউ নিজ নিজ সাঁতরে কুলে উঠে, আবার কেউকে কেউকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্ত নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। নিখোঁজ এ আমেরিকা প্রবাসীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশী অভিযান চালাচ্ছে বনবিভাগ।

এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজের (নৌবাহিনীর জাহাজ) প্রচন্ড ঢেঁউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে। তিনি তার নিজ ও শালা-শালীর পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে আসেন। তিনি ঢাকার উত্তারাতে থাকেন। তার মুল বাড়ী বরিশালে। #

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা