• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১০৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা:

বাগেরহাটের মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশপ্রেমমূলক গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।

জুলফিকার আলী বাগেরহাট–২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।##

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা